সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর এম আর দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মাসুদ রানার চেয়ারের আঘাতে এক অভিভাবক আহত হয়েছে । সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দুপুরে অত্র মাদ্রাসার ইংরেজির শিক্ষক মাসুূূদ রানার সাথে মজুপুর গ্রামের বজলার রহমান খান সূর্য এর কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এতে অভিভাবকের মুখমণ্ডল আঘাত প্রাপ্ত হয় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনা বিবরণে আরও জানা যায়,৭ম শ্রেণীতে পড়ুয়া জিহাদের ধাক্কায় গ্লাসের পানি শিক্ষক মাসুদ রানার গাঁয়ে উপর পড়ে যায়,এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে ছাত্র জিহাদকে বেধড়ক মারপিট করে। ছাত্র বাড়ি গিয়ে তার বাবা শরিফুল ইসলামকে জানাই। পরবর্তীতে অভিভাবকের পরিচিত বজলার রহমান খান( সূর্ঘ) মাদ্রাসায় এসে শিক্ষক মাসুদ রানাকে হুমকি ধামকির এক পযার্য়ে হাতাহাতি ও চেয়ার দিয়ে মারপিটের ঘটনা ঘটে। পরে উত্তেজিত ছাত্র জনতা শিক্ষক মাসুদ রানার অপ্রসারণ চায়। এ বিষয়ে অত্র মাদ্রাসার সভাপতি আব্দুস ছালাম খান সোহেল জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে। অত্র প্রতিষ্ঠানের সুপারিন্টেন্ডেন্ট আনোয়ার হোসাইন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে রায়গঞ্জে সদ্য দ্বায়িত্ব প্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষক কর্তৃক অভিভাবকের মারপিটে ঘটনায় এখন পর্যন্ত জানি না। তবে ঘটনা জানার চেষ্টা করছি।