সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলায় গঙ্গাপ্রসাদ এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায়, ও আগামী ১৫ দিনের মধ্যে কারখানায় স্থাপিত ইটিপি সংস্কারসহ কার্যকরী করে অঙ্গীকারনামা (লিখিত) নেওয়া হয়েছে । রবিবার ( ২ আগস্ট) বিকেল ৫ টার দিকে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিরাজ মাচরাইজিং ও ক্যালেন্ডারিং মিল নামক কারখানার বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম। এ সময় প্রসিকিউশন প্রদান করেন, অত্র কার্যালয়ের পরিদর্শক মোঃ শাহীন আলম। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।