শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):

Date: বুধবার, আগস্ট ২৬, ২০২৬
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চ-পুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে এক সুবিশাল বর্ণাঢ্য গাড়ি বহর ও শোভাযাত্রা (র‍্যালি) বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের সিন্দুরখান রোড থেকে শুরু হয়ে শাপলাবাগ, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোড, ভানুগাছ রোড, জালালিয়া রোড ও মুসলিমবাগসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মুসলিমবাগ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য প্রদান করেন:
মুহাম্মদ নাজমুল হুসাইন,মুহাম্মাদ আব্দুল মান্নান,আব্দুর রহমান রতন মিয়া।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মুহাম্মদ কামাল হুসাইন।
আলোচনা সভা শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শানে মিলাদ শরীফ পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave Your Comments