রায়গঞ্জে চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জ প্রতিনিধি :

Date: রবিবার, আগস্ট ৩০, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ গ্রামের দুই যুবককে মিথ্যা চুরির অপবাদে পাশবিক নির্যাতন ও পায়ের নখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে , একই গ্রামের বাদশা, মোহম্মদ আলী, আঃ হান্নান, জাহাঙ্গীর, আমিনুল, রফিকুলের বিরুদ্ধে। তথ্যসূত্রে জানাযায়, গত জুলাই মাসের ২৬ তারিখে একই গ্রামের প্রবাস ফেরত আব্দুল হান্নানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। একই গ্রামের চাঁন মিয়া খলিফার ছেলে মোঃ সোহাগ হোসেন (২৫) কে সন্দেহ হয়। ঘটনার দিন বেলা ১১ টার দিকে সোহাগ হোসেন ভুইয়াগাঁতী বাজার থেকে বাজার করে হান্নানের বাড়ি সংলগ্ন স্থানে আসলে ঐ যুবককে, মিথ্যা চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে বেধরক মারপিট করে এবং পায়ের নখ তুলে নেয়। মারপিটের এক পর্যায়ে সোহাগ হোসেনের মোবাইল ফোনে ডায়ালকলে একই গ্রামের বাদশা খলিফার নাম্বার দেখতে পেয়ে বাদশাকে তার বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে এসে তাকেও গাছে বেঁধে নির্যাতন চালায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ভিকটিমের শশুর আশরাফ আলী খলিফা বাদী হয়ে ১১/৮ ২০২৬ ইং তারিখে, মোঃ বাদশা খলিফা (৪০) পিতা মোহাম্মদ আলী খলিফা, মোহাম্মদ আলী (৫৮) পিতা মৃত মহির খলিফা, মোঃ রফিকুল ইসলাম খলিফা (৫৮) পিতা মৃত মফিজ উদ্দিন, আব্দুল হান্নান (৪০) জাহাঙ্গীর (৩০), আমিনুল (২৮), তিনজনের পিতা মোহাম্মদ আলীসহ ১১ জনের নাম উল্লেখ্য করে কোর্টে একটি মামলা দায়ের করেন। সোহাগের স্ত্রী জানান, ঘটনার দিন আমার স্বামী বাজার করে বাড়ি ফেরার পথে বাদশা, হান্নান, আমিনুল, জাহাঙ্গীর তাকে আটক করে গাছে বেঁধে নির্যাতন চালায় এতে আমরা বাঁধা দিলে আমাকেও মারপিট ও ধর্ষণের হুমকি দেয়। এ বিষয়ে সোহাগের শশুর আশরাফুল আলী খলিফা বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার মেয়ের জামাইকে গাছে বেঁধে নির্যাতন চালায় পায়ের নখ তুলে নেয়, এ ঘটনায় কোর্টে মামলা হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, এ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা আমাদের কাছে নেই, মামলা আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments