সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। 
রবিবার ( ১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কাজিপুর উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম ওই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে নূরজাহান বেগম রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় মেঘাই বালুরঘাট থেকে বালু নিয়ে সোনামুখীর দিকে যাচ্ছিল একটি ট্রাক।শিমুলদাইড় এলাকায় ট্রাকটি বৃদ্ধা ঐ নারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,‘দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave Your Comments