সৈয়দপুরে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

এম আজম কামাল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

Date: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
news-banner
“মাদক নয়, জীবন বাঁচান—মাদকমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে একদিনের মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-২-এর পুরস্কার বিতরণী ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরামবাগ ক্রীড়া সংঘ ও দোলাপাড়ার সচেতন সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাইতুল আজিম জামে মসজিদের সভাপতি মো. রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদক নির্মূল কমিটির আহ্বায়ক মো. এরশাদ হোসেন পাপ্পু এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজওয়ান আক্তার পাপ্পু।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু, সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী মো. রবিউল আউয়াল রবি, মো. আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. এরশাদ হোসেন বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাক হোসেন তালুকদার।

আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ আয়োজন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্লোগান: মাদককে না বলুন, খেলাধুলায় মন দিন—মাদকমুক্ত বাংলাদেশ গড়ুন।

Leave Your Comments