যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সৈয়দপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাজুর শুভেচ্ছা

মাইনুল হক (বিশেষ প্রতিনিধি):

Date: মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু. 
২৭ অক্টোবর ২০২৬ উপলক্ষে তিনি বলেন, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা রাজপথে সোচ্চার রয়েছে। 
তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের কল্যাণে আরও বেশি নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Leave Your Comments