অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স এসোসিয়েশনের ​কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দপুরের শিক্ষক সায়মা পারভীন

মাইনুল হক (বিশেষ প্রতিনিধি):

Date: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
news-banner
রংপুর বিভাগের অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোছাঃ সায়মা পারভীন।
​শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শারীরিক শিক্ষা বিষয়ের মানোন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই অর্জনে সৈয়দপুর উপজেলার শিক্ষা অঙ্গন, শিক্ষক সমাজ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
​নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সায়মা পারভীন বলেন, "কেন্দ্রীয় কমিটিতে আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি নিষ্ঠা ও সততার সাথে তা পালন করার চেষ্টা করব। রংপুর বিভাগের সকল শারীরিক শিক্ষা শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষা এবং শিক্ষার মান উন্নয়নে আমি সবসময় সচেষ্ট থাকব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
​এদিকে সায়মা পারভীন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সকলে তাঁর সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Leave Your Comments