রবিউল ইসলামকে পুনরায় ইউপি সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

Date: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
news-banner
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রবিউল ইসলামকে পুনরায় ইউপি সদস্য হিসেবে দেখতে চয় এলাকাবাসী।

দিন রাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার ফেরিওয়ালা হিসেবে সুপরিচিত হয়েছেন তিনি।
 
এমন কি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাটসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার অবদানের কমতি নেই।

তিনি মার্জিত ভদ্র,স্বাভাবি ও সৎ চরিত্রের অধিকারী হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে তাকে ভোট প্রদান করে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত করার অঙ্গীকার করে অধিকাংশ ভোটাররা জোট বেধেছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে তাকে ছাড়া অন্য কোন প্রার্থী হিসেবে কাউকে ভাবতে পারছেন না ভোটাররা। সে বর্তমানে সুনামের সাথে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি গরিবদের ভাতা সহ সরকারের সকল ধরনের সাহায্য সঠিকভাবে বন্টন করেছেন।

এলাকার উন্নয়নের স্বার্থে আর কোন বিকল্প প্রার্থী খুজে পাচ্ছেনা জনগণ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাজার ও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে তার সুনাম।

একাধিক ভোটাররা জানান, তিনি পুনরায় নিতাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হলে এলাকায় মাদক, রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হবে এবং সমাজের সকল অপরাধ মুক্ত থাকবে।

এ বিষয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, আমি পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করবো ইনশাল্লাহ।

Leave Your Comments