রংপুরের গঙ্গাচড়ায় আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর গঙ্গাচড়ায শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে নেমেছে। সারাদেশে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রংপুর-১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজারে চলছে যৌথবাহিনীর মহড়া।
গতকাল বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলামের নেতৃত্বে গঙ্গাচড়া বাজারেরগুরুত্বপূর্ণ পয়েন্ট,মন্থানা হাট,বড়াই বারী হাট,বেতগাড়ী হাট, চৌধুরীহাট, গজঘন্টা হাট, বুড়িরহাটসহ আশপাশের এলাকায় এ মহড়া পরিচালিত হচ্চে। এ সময় বাংলাদেশ,সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেন। মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যবৃন্দ ভোটারদের ভোট কেন্দ্রের যাওয়ার উদ্বুদ্ধ করনে বিভিন্নভাবে কথা বলেছেন,নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করেন এবং তাদেরকে আরো বলেন আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন আমরা আপনাদের পাহারায় আছি আপনারা কোনরকম ভয় পাবেন না নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথবাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবু হানিফ সরকার বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন সরকার। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবেলা করবে এজন্য জনগণকে সজাগ থেকে যেকোনো সমস্যার জন্য যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
ভোটাররা নিরাপদ ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এটাই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
সচেতন মহল মনে করেন যৌথবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যৌথ বাহিনীর সঠিক তদারকি করলে ভোট প্রয়োগ করতে জনসাধারণের কোন সমস্যা হবে না বলে প্রত্যাশা করেন।