মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে,ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আইনজীবী নিহত

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
পঞ্চগড়ে ট্রাকচাপায় সোলায়মান হক (৩৮) নামে আইনজীবীর মর্মান্তিক মৃত্যু। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় জেলার ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার–ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার বাসিন্দা ও মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান হক মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদার ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave Your Comments