ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় দু'জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক পৃথক স্থানে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুলপুরে কংস নদে নিখোঁজ হওয়ার ৫৬ ঘণ্টা পর আব্দুল হালিম ওরফে রূপচান তালুকদার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।২৯ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাস্থলের মাত্র ৫০০ গজ ভাটিতে মরদেহটি ভেসে ওঠে। আব্দুল হালিম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক স্টাফ গেজ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে কংশ নদে হেলে পড়া একটি স্টাফ গেজ ঠিক করতে ডুব দেন আব্দুল হালিম। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ময়মনসিংহ ও ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের ৫৬ ঘণ্টা পর আজ তার মরদেহ ভেসে ওঠে। বর্তমানে আব্দুল হালিমের ছেলে রাকিব তালুকদার পাউবোর গেজ রিডার হিসেবে কর্মরত আছেন।ছেলের কাজে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

অপরদিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন(৩২)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।২৯ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার গাবরগাতী গ্রামে রাংসা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাদ্দাম হোসেন ঐ গ্রামের চৌরাবাড়ির হামেদ আলীর ছেলে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে বৃষ্টির মধ্যে রাংসা নদীতে মাছ ধরছিলেন সাদ্দাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave Your Comments