ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ১৪ হাজার ৭৭০ শিশু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আয়োজনে সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এতে স্বাস্থ্য কমপ্লেঙ্রে ডেন্টাল সার্জেন সাজেদুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। 
তিনি বলেন, শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
জানাগেছে, ক্যাম্পেইনে লক্ষমাত্রা ধরা হয়েছে ৬-১১ মাস বয়সি শিশুদের ১ হাজার ৭২০ জন ও ১২-৬৯ মাস শিশুদের ১৩ হাজার ৫০ জন শিশু কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 
উুলবাড়ী উপজেলায় মোট অস্থায়ী ক্যাম্পের সংখ্যা ১৬৮টি এবং স্থায়ী ক্যাম্প একটি (ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্। 
এ ছাড়াও বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, ইপিআই খবির উদ্দিন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

Leave Your Comments