সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অত্র অফিসের উজ্জ্বল কুমার মাহাতোর সঞালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ভিপি আয়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ৩ হাজার কৃষকের প্রতিজন ৫ কেজি বীজ এমওপি ১০ কেজি,ডিএপি ১০ কেজি করে সার পাবেন। প্রধান অতিথি বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন,অনাবাদি জমির জলাবদ্ধতা দূর করে চাষযোগ্য করে তুলতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। যে সকল এলাকায় জলাবদ্ধতার কারণে জমি আবাদ করা যায় না, সে সকল কৃষি জমির তালিকা প্রস্তুতের জন্য নির্দেশ দেন।