ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

Date: শনিবার, জুন ২৭, ২০২৬
news-banner
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
অভিযানে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার-কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা । 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায়, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments