ময়মনসিংহের ফুলপুরে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে জন্ম নিল এক সুন্দর টুকটুকে কন্যা শিশু কিন্তু বাবা হলো না কেউ।২ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে ফুলপুর উপজেলার ছনকান্দা বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী মাহমুদা একটি কন্যা সন্তান প্রসব করেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সিমার নেতৃত্বে সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উদ্যোগে মা ও নবজাতককে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুটির সুরক্ষা ও ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।