বন্দর মদনপুর মাদক সম্রাট শফিকুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী-প্রশাসন নিরব

বন্দর প্রতিনিধিঃঃ

Date: শুক্রবার, এপ্রিল ০৩, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউপি'র নব্য মাদক সম্রাট শফিকুলের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে স্থানীয় থানায় অর্ধডজন অভিযোগ আর মামলা থাকা সত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। সেই সাথে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে জানা যায়, মদনপুর ইউনিয়ন বাগদোবাড়িয়া, ধোপাইদা,কাইনলীভিটা, বুড়িবাড়ি এলাকায় মাদকের ছড়াছড়ি। এখানে হাত বাড়ালেই পাওয়া যায় মরণদশা মাদক। যে মাদকের কড়াল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে তরুন যুব সমাজ। ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী। আর এ মাদক নিয়ন্ত্রণ করছে ধোপাইদা এলাকার মোহাম্মদ আলীর ছেলে শফিকুল ইসলাম(২৬), জাহেদ আলীর ছেলে আবু তালেব(২৫), নজরুল ইসলামের ছেলে রবিউল(২৩), নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে আলমগীর(৩০) সহ আরো অনেকে। 
 নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করে বলেন, মাদক সম্রাট হিসেবে পরিচিত শফিকুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা ইট ভাটা থেকে শুরু করে স্কুল, কলেজ রাস্তার আশেপাশে ফেরি করে গাজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে থাকে। তার রয়েছে বিশাল মাদক সিন্ডিকেট বাহিনী। গড়ে তুলেছেন কিশোর গ্যাং। রয়েছে কিছু অসাধু পুলিশ সদস্য। যাহারা শফিকুল বাহিনীর কাছ থেকে নিয়মিত মাশোহারা পেয়ে থাকে। তার বাহিনীর সদস্য আলমগীর দুই হাজার পিছ ইয়াবা বিক্রির সময় নারায়নগঞ্জ ডিবির হাতে ধরা পড়া অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। তবে আলমগীর পালিয়ে গেলেও তার সহযোগী ডিবির হাতে ধরা পড়ে। মাদকদ্রব্য আইনের মামলায় আলমগীর দুই নম্বর আসামি। পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে মাদক বিক্রি করছে। শফিকুল ইসলাম একসময় আওয়ামীলীগের ছত্রছায়ায় এলাকায় রাম রাজত্য চালিয়েছে৷ এলাকায় রয়েছে বিশাল আধিপত্য। যে কারনে এলাকার লোকজন তাদের বিরুদ্ধে সমাজে কোন কথা কিংবা প্রতিবাদ করার সাহস পায়না। তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বাড়িঘরে হামলা সহ ভাংচুর করে। ফলে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। মাদকের টাকা সংগ্রহ করতে না পারলেই তরুন যুব সমাজ অন্যায়ের পথে পা বাড়িয়ে দিচ্ছে। ফলে এলাকায় প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, চুরি-ডাকাতি সহ নানান অপকর্ম। গত ২৭-০৩-২৬ তারিখে শফিকুলের নেতৃত্বে অটোরিক্সা থামিয়ে মহিলা যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়। এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করার পরও রহস্যজনক কারনে শফিকুল বাহিনীর বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। কখনো আবার খুনের মত মারাত্মক ঘটনা ঘটছে । কখনো আবার আশেপাশের মিল ফ্যাক্টরী ও ইঁট ভাটা মালিকদের থেকে চাঁদাবাজি। শফিকুল সহ এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী সহ তরুন যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।
এ বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোক্তার আশরাফ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হউক তারা পার পাবেনা। তাই আপনারা পত্রিকাই লেখালেখি করেন। আমরা তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিবো।

Leave Your Comments