ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে

ডেস্ক রিপোর্টঃ

Date: শুক্রবার, এপ্রিল ০৩, ২০২৬
news-banner
আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার, কলকাতায় পা রাখলেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী নমিনেশনের রোড শোতে উপস্থিত। হাজরা মোড়ে জমায়েত হয়ে, সংক্ষিপ্ত ভাষণের পর ,১১:৪০ নাগাদ হাজরা মোড় থেকে নমিনেশন জমা দেওয়ার জন্য বিশাল পদ যাত্রার মধ্য দিয়ে কালীঘাট হয়ে আলিপুর সার্ভে বিল্ডিং যান এবং নমিনেশন জমা দেন। 

এই রোড শোতে উপস্থিত ছিলেন গৃহমন্ত্রী অমিত সাহা এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী সহ অন্যান্য কর্মীরা। 

বিভিন্ন জেলা থেকে সাধু-সন্ততি ও সনাতনীরা এই পদযাত্রায় হাজির হন।, বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা করেন, হাজার হাজার বিজেপি কর্মী, জয়ধ্বনি ও স্লোগান দিতে থাকেন জয় বিজেপির জয় ,জয় শুভেন্দু অধিকারী জয়, 

যতক্ষণ মঞ্চে অমিত শাহ বক্তৃতা রাখেন, এবং আমাদের ক্যামেরা যতদূর যায়, ক্যামেরাবন্দি করে রেখেছি সকলে মোবাইলে ছবি বন্দি করতে ব্যস্ত।, তাহারা জানান বাংলায় বদলা নয়, বদল চাই। বিজেপিকে আমরা চাই, ভবানীপুরে বিজেপি জিতবে। এলাকার মানুষ সরব হয়ে উঠেছেন। শুধু তাই নয় সাধু-সন্ততিকা বলেন, আরে সনাতনী সরকার হবে, বিজেপি সরকার হবে। আমাদের ভূমিপুত্র শুভেন্দু দা জিতবে, আর চাইনা মা মাটির সরকার, অনেক অত্যাচার সহ্য করেছি, এবারে সাধারণ মানুষ জবাব দেবে। 

এই পথসভা যখন কালীঘাটে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির বাড়ির কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় তৃণমূলের তরফ থেকে চটি দেখাতে, এবং খারাপ ভাষায় কথা বলতে পুলিশ প্রশাসন নির্বিকার, নিখিল যত বাড়ির কাছে এগিয়ে যায় প্রশাসনের তরফ থেকে পুরো এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হয়। যাতে কোনরকম কিছু না ঘটে। কিন্তু যতই চটি দেখাক আর গালিগালাজ দিক, বিজেপি কর্মীদের ভিড় এবং সাধারণ মানুষের ভিড় আরো উপচে পড়ে, বাড়ির উপর থেকেও প্রাচীল টপকে অমিত শাহ কে দেখার জন্য অপেক্ষা করছেন। 

তবে আরো জানা যায়, ভোটের আগে অমিত সাহা নাকি , ১৫ দিন কলকাতায় থাকবেন, এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবেন। এই বিষয়ে সাধারণ মানুষকে জানতে চাওয়া হলে তাহারা বলেন খুব ভালো হবে, আমরাও চাই কলকাতায় থাকুক, আবার কিছু কিছু সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হলে এবারের ভোটে কারা জিতবেন, কেউ কেউ জোর গলায় বলেন এবারে বিজেপি আসছে, কেউ কেউ বলেন আমরা ভোটের পরে বুঝতে পারব, অর্থাৎ তাহারা সম্পূর্ণভাবে প্রকাশ করতে চাইছেন না, তবে এইরকম জনজোয়ার আগে কখনো দেখা যায়নি বলে সাধারণ মানুষ এবং সাধু-সন্ততিরা প্রকাশ করেছেন। 

তবে অনেকেই বলতে চেয়েছেন যেখানে আমাদের পাশে শুভেন্দু দা আছেন ভয় কিসের, তোমরা কোন ভয় পাই না, চোরদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা প্রস্তুত, বিজেপিকে একবার আনতে হবে, বিজেপি সরকার গড়তে হবে, দিন আমরা একটা সরকারকে তো দেখলাম কি করছে, এবার নতুন সরকার গড়ে দেখতে চাই। তাই এবারে বিজেপিকে ভোট দিন,আজ বুঝে গেছেন মমতা, বিজেপির ক্ষমতা, এই রোড শো ও নমিনেশন কে কেন্দ্র করে যেমন পুলিশের তৎপরতা চোখে পড়ে তেমনি সারা রাস্তা যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ভিড় করে দেখতে থাকেন। ২০২৬-এ বিজেপি সরকার যে আসছে আজ প্রমাণ করে দিয়েছে জনগণ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ।

Leave Your Comments