রায়গঞ্জে চেক জালিয়াতি মামলার আসামী ভজন দেব উরাঁও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে সহকারী শিক্ষক ভজন দেব উরাঁও অধিকতর চেক জালিয়াতি মামলার আসামী হয়ে দীর্ঘদিন কর্মস্থল খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ছুটি না নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তথ্য সূত্রে জানা যায়, একাধিক চেক জালিয়াতি মামলার আসামী হয়ে পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে থাকলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ দিকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ব্যহত হচ্ছে পাঠদান। কোমলমতি শিক্ষার্থীরা পড়েছেন বেকায়দায় কারণ হিসাবে জানা যায়,ভজন দেবের নিধারিত বিষয়ে অতিরিক্ত শিক্ষক না থাকা। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভজন দেব মৌখিক ছুটি নিয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত ) এলিজা সুলতানা মুঠোফোনে জানান,লিখিতভাবে ছুটি না নিয়ে কোন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে পারে না, এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হচ্ছি। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments