পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে "শামসুল হক সরকার"এবং সাধারণ সম্পাদক পদে "গোলাম রব্বানি" নির্বাচিত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অন্যান্য পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সবার নজর ছিল শীর্ষ এই দুই পদের দিকে।
নবনিবাচিত সভাপতি বলেন, সকল সদস্যদের সহযোগিতায় সমিতির উন্নয়ন এবং দলিল লেখকদের স্বার্থ রক্ষায় আমি নিরলসভাবে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক গোলাম রব্বানি নির্বাচিত হয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অফিসের কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের সাথে সমন্বয় করে চলার অঙ্গীকার করেন।
নির্বাচন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত এই কমিটি আগামী মেয়াদে সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন, সহঃ সভাপতি পদে ২জন আঃ জব্বার,মোয়াজ্জেম হুসেন, সহঃ সম্পাদক আকবর আলী মুহরি, কোষাধ্যক্ষ মবারক হোসেন।