সলঙ্গায় ৪ দিনেও গ্রেপ্তার হয়নি অটোভ্যানচালক জাহের হত্যা মামলার আসামী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যান চালক জাহের আকন্দ (৬৫) হত্যাকারীদেরকে ৪ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাবু আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত জাহের আকন্দ একই থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে। জানাযায়, গত ২০ এপ্রিল রাতে অটোভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন একই দিন গভীর রাতে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর ফুলজোড় নদীর পাড়ে অটোভ্যান চালক জাহের আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২১ এপ্রিল সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ছিনতাই হওয়া অটোভ্যানটি একই থানার দেওভোগ বাজার থেকে উদ্ধার হয় ও একজনকে পুলিশ হেফাজতে নেয়। ৪ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, হত্যাকারীদেরকে শনাক্তের চেষ্টা চলছে যে কোন সময় গ্রেপ্তার করা হবে।

Leave Your Comments