আজিজনগরে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:

Date: শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
news-banner
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগরে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজিজনগর ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়া সংগঠন কবি জসীম উদ্দীন সংসদ-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা।

শুক্রবার(২৪এপ্রিল)আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবি জসীম উদ্দীন সংসদ, আজিজনগর এর আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।

আজকের এই সমাপনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতেই এই বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সাবেক ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া বলেন,আমরা চাই ফুটবলের মাধ্যমে সম্প্রীতির বন্ধন তৈরি করতে। আজকের ফাইনাল খেলাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

এসময়ে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম লাবু,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া,সাবেক ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া ৩নং সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী,তেঁতুলিয়া সদর ইউপি এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ,তেঁতুলিয়া সদর ইউপি যুবদলের আহবায়ক এরশাদুল হক, উপজেলা জাগপা সাধারন সম্পাদক নজরুর ইসলাম,জুলফিকার আলী জুয়েল প্রমুখ। 

উক্ত ফাইনাল খেলায় যে দু’টি দল অংশগ্রহণ করেছেন নিউ মর্নিং স্পোর্টিং ক্লাব ভজনপুর বনাম জেনিফার স্পোর্টস,আজিজনগর। এসময় বিজয়ী জেনিফার স্পোর্টস,আজিজনগর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave Your Comments