শরণখোলায় সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে‌ দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: রবিবার, মে ১০, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায় ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে সকাল দশটায় অগ্রদুত ক্লাব ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ও রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন মিরু। সভার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দূষণ, বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং এ বিষয়ে তরুণ সমাজকে আরও সচেতন করে তোলা।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য কমানো, এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments