কাউনিয়া ও পীরগাছা জনতার সাথে এমপি আখতার হোসেনের ত্রৈমাসিক মতবিনিময়

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: মঙ্গলবার, মে ১২, ২০২৬
news-banner
রংপুরের কাউনিয়া ও পীরগাছায় স্থানীয় জনগণের নানা সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। গত ১১ মে সোমবার কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে এবং ১২ মে মঙ্গলবার পীরগাছা উপজেলা প্রাঙ্গণে এই ‘ত্রৈমাসিক মতবিনিময় সভা (প্রথম পর্ব)’ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাঁদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা এবং উন্নয়নের দাবি তুলে ধরেন। সাধারণ মানুষের কথা ধৈর্য সহকারে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এমপি আখতার হোসেন। এ সময় তিনি বলেন, "তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে"। এ দিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এমপি আখতার হোসেন এনসিপি-র সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Leave Your Comments