ময়মনসিংহে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: শনিবার, মে ১৬, ২০২৬
news-banner
নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলের চর বেতাগৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।১৬ মে-২০২৬ ইং তারিখ রোজ শনিবার চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৩০ জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ২য় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার মাধ্যমে একই সাথে এবং একই সময়ে ২০ জেলার ১৪৩৭০ জন ভাতাভোগীর কাছে তাদের ফ্যামিলি কার্ডের প্রাপ্ত অর্থ প্রেরণ করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন,ফ্যামিলি কার্ড প্রদান আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি অংশ। যা প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে প্রদান করে যাচ্ছেন। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোন নেতার কাছে যেতে হবে না,কাউকে কোন কমিশন দিতে হবে না। এটা আপনাদের প্রাপ্য অর্থ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আজকে ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন , তারা অবশ্যই এই ভাতা থেকে কিছু অর্থ সঞ্চয় চেষ্টা করবেন। যাতে করে আমাদের নারী সমাজ আরো স্বাবলম্বী হতে পারে।

তিনি আরোও বলেন, কৃষকদের কৃষি কার্ড, এখানকার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল - কলেজের উন্নয়নের কাজ ইতোমধ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে। এগুলোর মধ্যে যেই কাজগুলো গুলো তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আগামী বাজেটের পর আমাদের উন্নয়নমূলক কাজগুলোর গতি আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।

Leave Your Comments