নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ১৬ মে, ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক
২২.৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ শিয়াচর সাকিনস্থ জনৈক মন্টু মল্লিক এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ কামাল হোসেন (৫২), পিতা-মৃত বিরাজ, সাং-দক্ষিণ শিয়াচর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এর ডান হাতে ধরা অবস্থায় ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, যা একটি নীল পলিথিনে কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ০৬ টি মামলা বিচারাধীন রয়েছে।