ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ভাইয়ের হাতে ভাই খুন মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

নাবিলা শারমিনঃ

Date: সোমবার, মে ১৮, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার ("ক" সার্কেল) জনাব মোঃ হাসিনুজ্জামান-এর দিক নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর নেতৃত্বে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সহোদর ভাই হত্যা মামলার আসামি উজ্জ্বল মিয়া (৩৮)-কে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো বটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ফতুল্লা থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা আসামি উজ্জ্বল মিয়া তার পিতার নিকট বাড়ীর জমির দলিল চেয়ে ব্যর্থ হন। পরবর্তীতে ছোট ভাই মোঃ রাফি ওরফে মোহন (৩৪)-কে দিয়ে পিতার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ক্ষোভের বশবর্তী হন। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে গত ১৫/০৫/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় আসামি তার ছোট ভাই রাফি ওরফে মোহনের ঘরের দরজার সামনে ধারালো বটি দিয়ে মাথার দুইপাশে এবং মাঝার পিছনে ডান পাশে কোপ মেরে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা মোঃ বাবুল (৬১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা নং-৪৬, তারিখ- ১৬/০৫/২০২৬ খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড দায়ের করেন। ধৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই রূপ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

Leave Your Comments