তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: সোমবার, জুন ০১, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ওই এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর কোনো গর্তে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave Your Comments