বলেশ্বরে বাইচের নৌকায় চাপ জাল দিয়ে আইড় মাছ শিকার

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

Date: বুধবার, জুন ০৩, ২০২৬
news-banner
উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীতে বাইচের নৌকায় চাপ জাল ব্যবহার করে আইড় মাছ শিকার করছেন মঠবাড়িয়া উপজেলার মাঝেরচরের কয়েকজন জেলে। সম্প্রতি মঠবাড়িয়া থেকে শরণখোলা অংশের বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে তাদের জালে ৪–৫টি বড় আকারের আইড় মাছ ধরা পড়ে।

জেলেরা জানান, ৭ জন মিলে প্রায় ৩০০ হাত লম্বা ও ৬ ইঞ্চি ফাঁসের চাপ জাল নিয়ে বাইচের নৌকায় নদীতে নামেন। কয়েক ঘণ্টা জাল ফেলার পর তাদের জালে বড় আকারের কয়েকটি আইড় মাছ ধরা পড়ে। এতে তারা বেশ আনন্দিত।

জেলে মো. আলম জোমাদ্দার বলেন, “নদীতে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। অনেক দিন পর ভালো আকারের আইড় মাছ পেয়েছি। কোনো দিন মাছ পাই, আবার কোনো দিন খালি হাতেও ফিরতে হয়।"

স্থানীয় বাজারে আইড় মাছ প্রতি কেজি প্রায় ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলেদের আশা, ছোট মাছ ও পোনা নিধন বন্ধ হলে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং তাদের জীবন-জীবিকাও আরও সমৃদ্ধ হবে।

Leave Your Comments