রংপুর নগরীর ১৩ ও ১৭ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ ক্যাম্পেইনের আয়োজন করেছে 'আলোর দিশারী সামাজিক সংগঠন ও পাঠাগার'। আজ সোমবার (১৫ জুন) মধ্য পীরজাবাদ মুন্সির মোড়ে সংগঠনটির ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও নিজেদের সেবামূলক কার্যক্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সংগঠনটি।ব্যতিক্রমী এই আয়োজনে উপস্থিত ছিলেন আলোর দিশারী সামাজিক সংগঠন ও পাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুর রহমান রকি, জাকির হোসেন, সোহেল রানা, সালমানুর, সীমান্ত ও শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সংগঠনটির এমন মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।