তেঁতুলিয়ায় ইএসডিও’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: শনিবার, জুন ২০, ২০২৬
news-banner
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২০ জুন (শনিবার) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় এবং 'সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রজেক্টের আওতাধীন ‘প্রোমোটিং কমিউনিটি বেসড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন দ্যা নর্দান পার্ট অফ বাংলাদেশ’ সাব-প্রজেক্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তেঁতুলিয়ার 'ইকো-মহানন্দা কটেজ'-এ আয়োজিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে উত্তরের সীমান্ত অঞ্চলের পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও টেকসই করতে কমিউনিটি বেসড ট্যুরিজমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, এছাড়াও পরিবেশ সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, শারিয়াল জোত মডেল পরিবেশ ক্লাবের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন বাবু ও যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম শরিফসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় সমাজকর্মীগণ।

ইএসডিও’র পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের হেড অব মাইক্রো ফিন্যান্স মোঃ খাতিবর রহমান, পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এবং তেঁতুলিয়া এরিয়া ম্যানেজার নগেন্দ্র নাথ রায়।

Leave Your Comments