সিরাজগঞ্জে ভুয়া ডিবি পরিচয়ে রাসেল নামের এক যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: রবিবার, জুন ২১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার মালতিনগর ফকিরপাড়া জিন্নাত আলী আকন্দর বাড়িতে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে এসে রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ । রবিবার (২১ জুন) সকাল ৯ টার দিকে রাসেল নামের এক যুবক ডিবি পরিচয়ে জিন্নাত আলীর নামে মামলা আছে বলে সমাধান করার জন্য ১ লাখ টাকা চাঁদাদাবি করে। এতে বাড়ির লোকজনের সন্দেহ হয় এবং তাকে বেঁধে রেখে সলঙ্গা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে যুবক সাথে থাকা ভ্যানচালকের জবানবন্দিতে চাঁদাবাজির ঘটনার সত্যতা পায় পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক যুবক সলঙ্গা থানার সাতটিকরি গ্রামের মোঃ মছের আলীর ছেলে। জিন্নাত আলী জানান,সকালে খাবার খাচ্ছি তখন ভ্যান যোগে একটি ছেলে এসে বেঠার বউকে ডেকে বলে আপনার নামে মামলা আছে আমি ডিবি পুলিশ এতে আমাদের সন্দেহ হয় পরিচয় পত্র দেখতে চাই কিন্তু দেখাতে পারে না। 
 আটক রাসেল বলেন,সাতটিরি গ্রামের মেহেদী আমাকে ৫০০ টাকা দিয়ে মালতি নগর জিন্নাতের বাড়ি পাঠায় ডিবি পরিচয় দিয়ে হুমকি দেওয়ার জন্য। অত্র ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন বলেন,ভুয়া ডিবি পরিচয় দিলে জনতা তাকে আটক করে। ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই আকন্দ জানান, ভুয়া ডিবি পরিচয় দেওয়া যুবকে পুলিশ আটক করছে জানতে পেরেছি। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা সলঙ্গা থানার উপ-পরিদর্শক ( এস আই) আনোয়ারুল ইসলাম সহ কনস্টেবল ফারুক কামাল ঘটনাস্থলে পৌছে বাড়িওয়ালার জবানবন্দি নিয়ে এক যুবককে আটক করি। এ বিষয় সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী মুঠোফোনে জানান, আটক যুবকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave Your Comments