সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে রংপুর বিআরটিএ-র ৮২ লাখ টাকার চেক হস্তান্তর

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: রবিবার, জুন ২১, ২০২৬
news-banner
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে মোট ৮২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গত ১৬ জুন রংপুর জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে বিআরটিএ রংপুর সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিভিশন) মারুফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শফিকুল আলম সরকার। প্রধান অতিথির বক্তব্যে মারুফ আহমেদ বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা পঙ্গুত্ব বরণ করা পরিবারের ক্ষতি অপূরণীয়। সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।" তিনি সবাইকে সড়ক নিরাপত্তা আইন মেনে চলার আহ্বান জানান।বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার জানান, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের তহবিল থেকে এই অর্থ মঞ্জুর করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ এভাবে দাঁড়াবে। অনুষ্ঠানে বিআরটিএ-র কর্মকর্তা, সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চেক গ্রহণকালে অনুদানপ্রাপ্ত পরিবারগুলো সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Leave Your Comments