বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :

Date: মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
news-banner
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ২০২৬ইং(রেজিঃ নং-৫৫৭) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত। মঙ্গলবার (২৩ শে জুন) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে অত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ শাহ্ আলম চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক ও বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা নারায়নগঞ্জ জেলা উপ পরিচালক পরিকল্পনা বিভাগ মোঃ শহিদুল ইসলাম, প্রধান আকর্ষন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন মহাব্যবস্থাপক কৃষিবিদ মোঃ শহীদ উল্লাহ খান। আমন্ত্রিত মেহমান অধ্যাপক ডাঃ মহাঃ দাহারুল ইসলাম, নারায়নগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তর উপ-পরিচালক কে এম মুহাসীনিন মাহবুব, ঔষধ তত্বাবধায়ক মোঃ কবির হোসেন। উদ্ভোধক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী, সঞ্চালনায় নারায়নগঞ্জ জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ও সার্বিক সহযোগীতায় রজ্জব আলী, মোঃ আক্কাস আলী, মোঃ আব্দুর রহমান ভূইয়া, এম সাইজুদ্দিন আহম্মেদ, মোঃ আলী আরশাদ, এম এ রশিদ।

এসময় প্রধান অতিথি বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে, সেখানে তারা ২৪/৭ প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে মানুষের জীবন বাঁচান। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

সভাপতি শাহ্ আলম চিশতি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয়। পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তারগণ গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাৎপর্যপূর্ণ ভুমিকা পালন করছেন। যেকারণে আজ গরীব অসহায় পরিবারগুলো স্বল্প ব্যায়ে চিকিৎসা সেবার মাধ্যমে অতি দ্রুত সুস্থতা লাভ করতে পারেন। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এম এ সাঈদ মোল্লা, ফেরদৌস শিকদার, বিল্লাল সরকার, মোঃ আক্তারুজ্জামান শরীফ, লায়ন ইঞ্জিনিয়ার আমিনুল এহসান বাবু, মোঃ আফজাল হোসেন সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

Leave Your Comments