রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই। আজ শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘ পেশাগত জীবনে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকসহ রংপুরের স্থানীয় একাধিক পত্রিকায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা ও সদর উপজেলা শাখার সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।