রংপুরের গঙ্গাচড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
"জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমাদের আনন্দ মিছিল নিয়ে বের হওয়ার কথা ছিল, অথচ দুঃখজনকভাবে আজ আমাদের প্রতিবাদমুখর হয়ে কথা বলতে হচ্ছে! জুলাই অভ্যুত্থানের পর গণভোটের রায় ৭০% মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করা হয়নি, বাস্তবায়ন করা হয়নি ঐতিহাসিক 'জুলাই সনদ'। তার মানে দাঁড়ায়—যে বৈষম্যের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ নিজের বুক পেতে দিয়ে জীবন দিয়েছিল, ঘুরেফিরে সেই বৈষম্যই বহাল রয়ে গেল!"
পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে গঙ্গাচড়া উপজেলা শাখার নায়েবে আমীর জনাব মোঃ তাজ উদ্দিন বলেন—"২৪-এর গণঅভ্যুত্থানে যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম, আজ তাদের সেই 'জুলাই সনদকে' রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি। এই স্বাধীন বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলায় আমরা আর নতুন করে কোনো ফ্যসিবাদের পদধ্বনি দেখতে চাই না।"
তিনি কালক্ষেপণ না করে দ্রুত 'জুলাই সনদ' কার্যকর করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশ ও গণমিছিলে গঙ্গাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।