শরণখোলায় এনগেজমেন্ট সভা

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

Date: সোমবার, আগস্ট ১০, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায় জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি'র সহযোগিতায় জেলা শিক্ষা অফিসের আয়োজনে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের বাস্তবায়নে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।১০ আগস্ট সকাল ১১ টায় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ শহিদুল আলম লিটন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার।
এ সময় আরও বক্তব্য রাখেন অর্থনীতির সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, মোঃ মোশাররফ হোসাইন, সাউথখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিল, সিনিয়র শিক্ষক মোঃ বেলাল হোসেন। অনুষ্ঠানে শিক্ষক ,অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি কমিউনিটি লিডার ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার প্রসার এবং প্রতিটি শিশুর জন্য বিদ্যালয় অবস্থান করে একটু সুস্থ ও নিরাপদ অংশীদার ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও জীবন দক্ষতা অর্জন করতে পারে সে বিষয়ে কমিউনিটির সক্রিয় সমর্থন অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল মামুন।

Leave Your Comments