ডেমরার পাইটিতে ব্যবসায়ীর জোরপূর্বক জমি দখলে অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

Date: সোমবার, আগস্ট ১০, ২০২৬
news-banner
রাজধানীর ডেমরার পাইটিতে হেলাল উদ্দিন লিটন নামের এক ব্যবসায়ী জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

 এলাকাবাসী এবং ব্যবসায়ী হেলাল উদ্দিন লিটন অভিযোগ করে বলেন আমি অসুস্থতার জনিত কারণে দেশের বাইরে চিকিৎসাধীন। 

 থাকাকালীন সময়ে পাইটি এলাকার মোঃ রফিক নামের এক ব্যক্তি আমার জমির তিন কাঠা দখল করে নেয়। 

আমি চিকিৎসার শেষে আমার জমিতে গিয়ে দেখি মোহাম্মদ রফিক আমার জমিন তিন কাটা উঁচু প্রাচীন নির্মাণ করে দখল করে নেয়।

 আমি আমার জমি দখলের বিষয়ে তার কাছে বক্তব্য জানতে চাইলে রফিক আমাকে হুমকি প্রদান করে বলেন আমার জমির আশেপাশে আসলে তোর হাত পা ভেঙ্গে দিব।

 আমি তখন ভীত হয়ে ডেমরা থানায় একটি জিডি এন্ট্রি করি, তিনি বলেন আমার কষ্টার্জিত অর্জনের জায়গা উদ্ধারে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করি।

এ ব্যাপারে জমি দখলকারী রফিকের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি ফোনটা রিসিভ করেননি। 

ডেমরা থানার অফিসার ইনচার্জ টাইফুর রহমান মির্জা জানান হেলালউদ্দিন লিটন নামের এক ভুক্তভোগী জিডি করেছিলেন আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিবো।

Leave Your Comments