তেঁতুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: শনিবার, আগস্ট ১৫, ২০২৬
news-banner
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তেঁতুলিয়ায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু-র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।

এ সময় আরও বক্তব্য রাখেন:উপজেলা যুবদল আহবায়ক, খন্দকার আবু নোমান এনাম উপজেলা জিয়া পরিষদ আহবায়ক আব্দুল জব্বার,উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল,সদস্য সচিব,উপজেলা ছাত্রদল আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ।  
অন্যান্যদের উপস্থিত ছিলেন,এমপির প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ,উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আশিক ইকবাল,উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আল-আমিন পারভেজ,সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব,বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাসেদ সরকার,শালবাহান ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের নেতৃবৃন্দ।

Leave Your Comments