১৫ ই আগস্ট শনিবার, ঠিক দুপুর একটা নাগাদ এসপ্ল্যানেড ইস্ট রোড সংলগ্ন চার নম্বর ডেকারস লেনের একটি পুরানো বাড়ির অর্ধেক অংশ গুড় মুড়িয়ে ভেঙে পড়ে এবং পুরো বাড়িটিতে ফাটল ধরে যায়, জনবহুল রাস্তা এই ডেকারস লেন।
এই ডেকারস লেনে অফিস যাত্রা প্রতিদিন খেতে আসে, কিন্তু আজ ১৫ ই আগস্ট উপলক্ষে সমস্ত অফিস কাচারি ছুটি থাকায় বেশিরভাগ দোকান পাট বন্ধ ছিল। নইলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ ওই গলির মধ্যে বেশ কিছু দোকানপাট ছিল। এবং যে বিল্ডিংটি ভেঙে পড়ে সেই বিল্ডিং একটি বার সহ একটি টেলারিং এর দোকান ও একটি রেস্টুরেন্টও ছিল, নৃত্য অফিস যাত্রীরা এখানে খেতে আসতো।
আজকে ছুটি থাকায় ওই বারের কর্মীরা সবাই ছুটিতে গিয়েছেন। তাই কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তবে একজন লেখক আগামীকাল ঐ বিল্ডিং এ এসেছিলেন।, সকালে একটু বেরিয়েছিলেন তারই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা, তবে তাহার কাছ থেকে জানা গেলো, তাহার লেখা প্রায় পাঁচ থেকে ৬০০ বই বাড়ির মধ্যে রয়ে গিয়েছে এছাড়াও তাহার জামা কাপড় আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ঘরে আটকে পড়েছে। এমনকি যে সকল ছেলেরা বাড়ে কাজ করতো তাদেরও জিনিসপত্র ওই বাড়ির মধ্যে আটকে গেছে।
এলাকার বাসিন্দারা বাড়ি ভেঙে পড়তে দেখে সঙ্গে সঙ্গে হেয়ারস্টিট থানা ও কর্পোরেশনের খবর দেন, ঘটনাস্থলে হেয়ারস্টিক থানার অফিসারেরা উপস্থিত হন, কিন্তু কর্পোরেশনের অন্যান্যরা এসে উপস্থিত হলেও কোন অফিসারের দেখা মেলেনি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দেখা মেলেনি, এবং যে সকল কর্মীরা, বাড়ি ভাঙতে এসেছিলেন তারাও ভাঙ্গা শুরু করতে পারেননি কর্পোরেশনের অফিসাররা না আসায়। হেয়ার স্ট্রিট থানা বাড়ির চতুর্দিকে ব্যারিকেট করে দেন।
জানা যায় ওই বিল্ডিংয়ে মালিকের কেউ থাকতেন না, কিন্তু প্রশ্ন উঠে আসছে, এরকম একটি জরাজীর্ণ বাড়িতে একটি বার চলতো, অথচ বাইটি চতুর্দিক ছিল জোড়া জীর্ণ ফাটা, কর্পোরেশন ও প্রশাসন কোনরকম নোটিশ বা জানিয়েছিলেন কিনা, তাহাদের নজরে এসেছিল কিনা, এরকম জনবহুল রাস্তার উপর একটি বাড়ি, কেন প্রশাসন ও কর্পোরেশনের নজরে আসেনি, এই নিয়ে অনেকের মনে সংশয় জাগছে। দোকানদারেরাও জানান যদি আজকে অফিসের দিন হতো তাহলে একটি বড় দুর্ঘটনা ঘটতো। ছুটি থাকায় কিছু ঘটেনি, বাড়ির বাকি অংশটি হেলে পড়েছে।