পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সালকি পরিবহন, গুরুতর আহত ১৯

আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্ররতিনিধি(পঞ্চগড়):

Date: বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
news-banner
ঢাকা থেকে যাত্রী নিয়ে তেতুঁলিয়া যাওয়ার পথে সালকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। 

২০ আগষ্ট ২০২৬ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫ টার দিকে পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মন্নাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ২ থেকে ৪ জন শিশুও রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারের জন্য চেষ্টা করে পরবর্তিতে বোদা থানা, বোদা হাইওয়ে থানা ও বোদা ফায়ার সর্ভিস সদস্যরা ঘটনা স্থথলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করে ১৯ জন যাত্রীকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে পেরণ করে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা সারোয়ার আলম জহর বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটির ভেতর থেকে আমরা অনেক ১৯ জন যাত্রীকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্ধারের চেষ্ট করি পরবর্তিতে বোদা থানা, বোদা হাইওয়ে থানা ও বোদা ফায়ার সর্ভিস সদস্যরা ঘটনা স্থথলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা  বোদা সদর হাসপাতালে পেরণ করি।

ঘটনার বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা  জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, “ওখানে সময় চৌধরী নামে এক মধৌ বয়স্ক মহিলা যাত্রী ছিল তিনি নিজে সাতাঁর জানে, তিনি ২/৪ জন বাচ্চাকে উদ্ধার করে উপরে উঠেছিল।

পঞ্চগড় জেলা ফায়ার সার্ভিস এর উপ-সহকারি পরিচালক মোঃ খরশেদ আলম বলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় ঢাকা থেকে তেতুঁলিয়াগামী একটি বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পরে যায়, বিষয়টি যানার পরপর তাৎখনিকভাবে বোদা ফায়ার সার্ভিস, বোদা থানা ও বোদা হাইওয়ে থানার সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করি, আহত যাত্রীদের বোদা সদর হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এবং খাদে পরে থাকা বাসটি উদ্ধ্যার করে আমাদের টিম পরিপূর্ণ সার্চ করে, কারন খাদে কোন যাত্রী আছে কিনা।

Leave Your Comments