বাগেরহাটের শরনখোলায় উপজেলার সিএসও সদস্যদের সাথে সরকারি দপ্তরের সংলাপ।
স্থান: উপজেলা বিআরডিবি হলরুম, শরনখোলা, বাগেরহাট।
তারিখঃ২০/০৮/২০২৬ইং
সময়: সকাল ১০ টা
উপস্থিতি: মোট ২৯ জন।
আয়োজক: CODEC–ENGAGE প্রকল্প।
উপস্থিত ছিলেন
CODEC–ENGAGE প্রকল্পের TO, Area Officer (AO), Field Facilitator (FF), উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের CSO সদস্য এবং স্থানিয় কর্তৃপক্ষ( সরকারি দপ্তর), সাংবাদিকবৃন্দ।
সভার বিবরণঃ
সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা সিএসও এবং সরকারি দপ্তরের সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় সমস্যা, উপজেলা সিএসওদের গৃহীত উদ্যোগ ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাটি সঞ্চালনা করেন এরিয়া অফিসার অজিফা নীলা।
আলোচনায় উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হয়। এর মধ্যে রাস্তা সংস্কার, পারিবারিক টিউবওয়েল স্থাপন, পিএসএফ স্থাপন/সংস্কার, স্থানীয় কাঠের পুল মেরামত, বেড়িবাঁধ সংস্কারসহ এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা সিএসওদের বিভিন্ন অর্জন ও উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত কর্মকর্তাগন বলেন বর্তমানে কোন বরাদ্দ নেই তবে বরাদ্দ আসলে সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
সিদ্ধান্ত ও পরবর্তী করণীয়ঃ
স্থানীয় সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত ও তালিকাভুক্ত করা।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।
উপজেলা সিএসওদের উদ্যোগ ও অর্জনগুলো আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া।
জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা।
সভায় উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের মাধ্যমে উপজেলা পর্যায়ের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়।