ঢাকা থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র শরণখোলার আমানুল ইসলাম আরিফের সন্ধান দুই সপ্তাহেও মেলেনি

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

Date: শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
news-banner
ঢাকা থেকে ৮ আগষ্ট নিখোঁজ মাদ্রাসা ছাত্র শরণখোলার আমানুল ইসলাম আরিফের (১০) এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় নারায়নগঞ্জের ফতুল্লাহ থানায় একটি জিডি করা হয়েছে।
ঢাকায় গার্মেন্টেসে চাকুরীরত নিখোঁজ আরিফের মা আরিফা বেগম জানান, তার পুত্র আমানুল ইসলাম আরিফ (১০) ফতুল্লাহর রসুলপুর দারুন জান্নাত ইসলামিয়া মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলো। গত ৮ আগষ্ট সকালে পুত্র আরিফকে মাদ্রাসায় পাঠিয়ে তিনি গার্মেন্টেসে চলে যান। পরে তার পুত্রের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। মাদ্রাসা থেকে জানানো হয়েছে সেদিন সে মাদ্রাসায় যায়নি। নিখোঁজ আরিফ শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের মৃতঃ ইউনুস হাওলাদারের পুত্র। নিখোঁজ আরিফের নানী মিনারা বেগম বলেন, গত প্রায় ১৫দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার নাতির কোন সন্ধান মেলেনি।
এ বিষয়ে আরিফের মা আরিফা বেগম গত ১১ আগষ্ট নারায়নগঞ্জের ফতুল্লাহ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং-১০৬১।

Leave Your Comments