জিয়া সাইবার ফোর্স তারাগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল রানা

আসাদুজ্জমান টিটু,রংপুর :

Date: শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
news-banner
জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট সংগঠন 'জিয়া সাইবার ফোর্স' (জেডসিএফ)-এর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শাখার ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে রংপুর জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল হক (বুলবুল) ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন।কমিটিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া রয়েছে। এর পরেই সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু করেছেন। প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা। সাইবার স্পেস ও রাজপথের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল কর্মীদের সাথে নিবিড় যোগাযোগের কারণে এই পদে তাঁর নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

Leave Your Comments