মোরেলগঞ্জে স্কুল শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি :

Date: শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
news-banner
 প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩শ’ রেইনট্রি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে (২৭ আগষ্ট বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সভাপতির নিজ উদ্যোগে ৩শ’ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন অত্র বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ।  
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির, সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুব নেতা মিজানুর রহমান পাখি সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।
বিতরণ শেষে বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় অন্যদেরও উৎসাহিত করতে হবে। পরিবেশের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave Your Comments