আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন ও উপজেলা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ওলামা দলের সোহরাব আলী, ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য দলীয় সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।