সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত করতে এমপি ভিপি আয়নুল হক এর সৌজন্যে ও উপজেলা বিএনপির সাবেক
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খাঁন এর নিজ অর্থায়নে ইসিজি মেশিন প্রদান করেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া ইসলাম তন্বীর হাতে এ মেশিন তুলে দেন। মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান, হাসপাতালে দীর্ঘ ১ বছর যাবত ইসিজি মেশিন বিকল হয়ে থাকায় রোগীরা হার্টের মারাক্তক ও জটিল রোগ নির্নয় থেকে বিরত ছিল।