মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় ১৮ আগস্ট (২০২৬) সকাল ০৬:৫৫ ঘটিকার সময় পৌর এলাকার ভানুগাছ রোডস্থ 'মেডি হেল্প'-এর সামনে এ অভিযান পরিচালিত হয়।
এসআই (নিরস্ত্র) দিপংকর হালদারের নেতৃত্বে পুলিশের একটি সঙ্গীয় দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাদক বিক্রি ও সরবরাহের সময় হাতেনাতে এই দুইজনকে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি করে হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
মো: রাজু আহমেদ (৩১) — পিতা: শাহ সৈয়দ খালিস, মাতা: সিতেরা বেগম।
রুহেল মিয়া (২৭) — পিতা: বজলু মিয়া, মাতা: মৃত রানি বেগম।
উভয়ের বাড়ি শ্রীমঙ্গল থানার সিরাজনগর নারাইনছড়া এলাকায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।