সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে থানার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম , রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ। সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আইয়ুব আলী মন্ডল,রামকৃষ্ণ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম। নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জুয়েল । হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া। রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদেছ হোসেন সোহান, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, বক্তারা বলেন,বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এ দলে বিরুদ্ধে চক্রান্ত করে কোন লাভ হবে না,শহীদ জিয়ার আর্দশকে ধারণ করতে হবে,শুধু মুখে বলি কিন্তু পালন করি না, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

Leave Your Comments