নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সৈয়দপুর রেলওয়ে মাঠে এ আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত ব্যবসায়ী নেতাদের সংবর্ধনা দেওয়া হয়।
ফাইনাল খেলাকে ঘিরে সৈয়দপুর রেলওয়ে মাঠে ক্রীড়ামোদী দর্শকসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ নাস্তার ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতেও এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুব-উর-রহমান (মাহবুব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার প্রামাণিক, সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, সহ-সভাপতি মো. আকতার হোসেন (স্বপন)সহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী সদস্য সুশান্ত কুমার, মো. তারিকুল আলম, মো. আবুল কালাম মিন্টু, মো. মমতাজ মিন্টু, মো. মোবাশ্বের হোসেন প্রিন্স ও মো. মতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. আবিদ হোসেন লাভড্ডান এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সদস্য সচিব মো. পারভেজ আলম গুচু।
সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মঞ্জুর আলম ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম (জুয়েল) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে ফাইনালে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত ব্যবসায়ী নেতাদের সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজক ও অতিথিরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বস্ত্র ব্যবসায়ী সমিতির এমন ক্রীড়া আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে ব্যবসায়ীদের পাশাপাশি তরুণ সমাজও খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে।